Category Archives: Bangla
পচাদার থিওরি
আরো কাব্য
ফিনিশ হল জিনিস এমন প্যাকেটভরা ক্রাঞ্চি।
ভেবে না পাই এবার কি খাই অন্তরে তাই কাঞ্চি॥
পাইরাশি না পিরাসি?
যেমন একাশীর পর বিরাশী
যেমন কুম্ভের পর মীনরাশি
তেমন পিরাসি কনস্পিরাসি।
অস্কার নস্কর – ভাস্কর তস্কর।
Nascar-এ কার পুরস্কার?
তিরস্কার আর চির-স্কার!
একটি আধুনিক প্রবাদ
দানা নাই খাইবার
বসতে চাই ডাইপার।
বড়দিন
ইশকাপনের বিবি আর মাস্কর্পনের কেক।
সকাল-সকাল পিকনিক আর বিকেলবেলায় ঠেক॥
মাষ্টার-ছাত্র
মাষ্টার-মশাই: বেষ্টিত শব্দের অর্থ জানিস?
ছাত্র: হ্যাঁ স্যার, তা জানি। বেষ্টিত মানে তো ভালোটাকে একেবারে best করা।
Ptolemy versus Galileo: টলেমি বনাম গ্যালিলিও
Patisapta
কহেন কবি …
পষ্ট কথা
নীলকন্ঠ মল্লিকের নতুন কয়েকটি ছড়া
প্রাতঃকালে কফি বেগেল
সঙ্গে আছেন নিত্সা হেগেল
যেমন গঙ্গাপূজা গঙ্গাজলে
তেমন পাব’ওস্থানে সুরা চলে
হিটলার সিল ক্ষ্যাপা নাত্সী
ভাবতসিল মামু জিত্সী
অন্ধজনে দেহ আলো
আমাজনের সার্ভিস ভাল
কোনও বস্তু কিনিবার পূর্বে ভাবিবে
কিনিবার পশ্চাতে রহিয়াছে ই-বে
এত জিনিস কেন কিনিস
করগে আগে অংক ফিনিশ
দীপাবলি পকেট খালি সর্বত্র যে টাইট
মোমের বাতি অতি পাতি ভাগ্যে লিচু লাইট







